দাকোপ উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সঞ্জয় কুমার রায় সভাপতি ও গোবিন্দ লাল রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শিক্ষক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়।

শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, সভাপতি পদে দাকোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায় ৩২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি ও চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অচিন্ত্য কুমার মণ্ডল পেয়েছেন ৩১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে কালিনগর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোবিন্দ লাল রায় ৫১৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চুনকুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিত্যানন্দ রায় পেয়েছেন ১৩৪ ভোট।