দাকোপে নদীভাঙনে বাঁধ বিলীন হওয়ার উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দাকোপ উপজেলার পানখালি খেয়াঘাট থেকে উপজেলা সদরে যাওয়ার সড়কটি পশুর নদের ভাঙনের কবলে পড়েছে। গত বুধবার পানখালির খলিশা এলাকা থেকে ছবিটি তোলা ষ প্রথম আলো
খুলনার দাকোপ উপজেলার পানখালি খেয়াঘাট থেকে উপজেলা সদরে যাওয়ার সড়কটি পশুর নদের ভাঙনের কবলে পড়েছে। গত বুধবার পানখালির খলিশা এলাকা থেকে ছবিটি তোলা ষ প্রথম আলো

খুলনার দাকোপ উপজেলায় পশুর নদীর ভাঙনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি বাঁধের বিস্তীর্ণ এলাকা বিলীন হওয়ার উপক্রম হয়েছে। বাঁধটি ভেঙে গেলে উপজেলার দুটি ইউনিয়ন এবং চালনা পৌরসভার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পানখালি ইউপির চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন বলেন, এই বাঁধটি পানখালি খেয়াঘাট থেকে উপজেলা সদর যাওয়ার একমাত্র সড়ক। তিন সপ্তাহ ধরে পশুর নদের ভাঙন তীব্র হয়েছে।
বাজুয়া গ্রামে সর্বস্ব হারিয়ে খলিসা বাঁধের ওপর আশ্রয় নেওয়া শ্যামলী বিশ্বাস বলেন, ‘প্রতিবছর ঘরবাড়ি ভাঙে নদীতি চলে যায় আর অবদার (পাউবো) লোকেরা আসে কিছু দুরিতি আবার বাঁধ দেয়। ভাঙন শুরু হলি বাঁধ দিলি আমাগের মতো গরিব মানুষের ভিটেডা আর নদীতি যাত না।’
পাউবোর খুলনা-২ (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা) নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা জানান, অর্থ বরাদ্দ পাওয়ার ব্যাপারে প্রচেষ্টা চলছে।