দাকোপে লঞ্চঘাটে অতিরিক্ত টাকা আদায় চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার ছয়টি লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে ঘাটের টিকিট বাবদ দুই টাকার পরিবর্তে তিন টাকা করে নেওয়া হচ্ছে। অথচ সরকারিভাবে ঘাটের টিকিটের দাম দুই টাকা।ঘাটের ইজারাদারেরা অবৈধভাবে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১ জুলাই থেকে অতিরিক্ত এক টাকা করে আদায় করছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দাকোপ উপজেলার ছয়টি লঞ্চঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসা-যাওয়া করে। প্রতিদিন ২০টি লঞ্চ ও শতাধিক ট্রলার এসব ঘাটে আসে। গত সোমবার সকালে সরেজমিনে চালনা, দাকোপ, বটবুনিয়া, জয়নগর, কালীবাড়ি ও নলিয়ান লঞ্চ টার্মিনাল দিয়ে আসা-যাওয়া করা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে তাদের প্রত্যেকের কাছ থেকে ঘাটের টিকিটের দাম দুই টাকার পরিবর্তে তিন টাকা করে নেওয়া হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের খুলনা অঞ্চলের বন্দর ও পরিবহন কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘ঘাটের টিকিট বাবদ জনপ্রতি দুই টাকা নেওয়ার কথা। কেউ বেশি নিলে আমি তদন্ত করে ব্যবস্থা নেব।’