দাখিল পরীক্ষার্থীকে হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় এক দাখিল পরীক্ষার্থীকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি মো. বায়োজিদ আহমেদ (১৮)। গ্রেপ্তারকৃত ব্যক্তি গত মঙ্গলবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ জবানবন্দি দেন।
বায়োজিদ আহমেদ নগরকান্দা সদরের জুঙ্গুরদি মহল্লার বাসিন্দা। জুঙ্গুরদি এলাকার একটি রাস্তা থেকে গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিহত আজিজুর রহমান (১৫) উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের কৃষক মোমরেজ শেখের ছেলে। এ বছর তার নগরকান্দার আইনপুর আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল।
বাড়ির পাশের একটি মাঠ থেকে গত ১ ফেব্রুয়ারি আজিজুরের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আজিজুরের শ্বাসরোধে হত্যা করা হয়।