দাখিলে অংশ নিতে পারল না ওরা ৪৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাজবাড়ী এবাদিয়া দারুল উলুম মাদ্রাসার ১০০ পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন এবার দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি। গতকাল বুধবার থেকে এ পরীক্ষা শুরু হয়েছে।প্রবেশপত্র না পেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত এই পরীক্ষার্থীরা পরে মাদ্রাসা সুপার জসিম উদ্দিনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করে। মামলার পর মাদ্রাসা সুপার পলাতক। ভুক্তভোগীরা জানায়, চলতি বছরের দাখিল পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাটি থেকে প্রত্যেক পরীক্ষার্থী ফি বাবদ আট হাজার টাকা জমা দিয়ে ফরম পূরণ করে। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র আনার জন্য মাদ্রাসায় গেলে প্রতিষ্ঠানটির সুপার তাদের টাঙ্গাইল, ময়মনসিংহ, মধুপুর, ভৈরব, মির্জাপুরসহ বিভিন্ন জেলার মাদ্রাসায় যোগাযোগ করতে বলেন। তাঁর কথামতো পরীক্ষার্থী ও অভিভাবকেরা জেলাগুলোর মাদ্রাসায় খোঁজ নিয়ে কোনো প্রবেশপত্রের সন্ধান পাননি।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদুল কবির প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।