দাখিলেও বাংলা ইংরেজিতে ২০০ নম্বরের পরীক্ষা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিকের মতো মাদ্রাসার দাখিলে বাংলা ও ইংরেজি বিষয়ে ২০০ নম্বর করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় শিক্ষানীতির আলোকে মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম যুগোপযোগী করার বিষয়ে এক মতবিনিময় সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।বর্তমানে দাখিলে বাংলায় ১০০ এবং ইংরেজি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়। আর মাধ্যমিকে এই দুই বিষয়ে পরীক্ষা হয় ২০০ নম্বর করে মোট ৪০০ নম্বরে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষার্থীদের গুণগত মান আরও বৃদ্ধির লক্ষ্যে বিশিষ্ট আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে দাখিল পরীক্ষায় বাংলা ও ইংরেজির নম্বর মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীদের সমান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের ইসলামি শিক্ষার প্রতি অধিক গুরুত্বারোপ, ইসলামি শিক্ষার বৈশিষ্ট্য সংরক্ষণ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের বাধা উত্তরণের পাশাপাশি জাতীয় শিক্ষানীতির আলোকে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্তকরণে এই সিদ্ধান্ত মাইলফলক হয়ে থাকবে।