দাগনভূঁঞায় ১০টি দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাটে গতকাল সোমবার ভোরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে চারটার দিকে দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি দোকান সম্পূর্ণ এবং পাঁচটি দোকান আংশিকভাবে পুড়ে যায়। এতে প্রায় ৬০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়। ফেনী থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং দাগনভূঁঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানি ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।