দাগনভূঞা উপজেলা আ.লীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কামাল উদ্দিন আবার সভাপতি এবং জয়নাল আবদীন মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় দাগনভূঞা আতাতুর্ক আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য তহুরা আলী, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, জেলা নেতা আকরাম হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবুল বাশার। বক্তব্য দেন সাবেক উপজেলা সভাপতি মোহাম্মদ হোসেন প্রমুখ।