দাগনভূঞা উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের আতাতুর্ক উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনীর সংরক্ষিত নারী সাংসদ জাহানারা বেগম। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন ও নারী ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার শেফালী। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া আক্তার। বক্তব্য দেন দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী প্রমুখ।
সম্মেলনে রাবেয়া আক্তারকে পুনরায় সভাপতি ও জ্যোৎস্না আক্তারকে সাধারণ সম্পাদক করে উপজেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।