দাগনভূঞা পৌরসভার নির্বাচন আজ, নয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা পৌরসভায় আজ বৃহস্পতিবার নির্বাচন হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ পরিদর্শকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০ জন সদস্য মোতায়েন থাকবেন।নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, পৌরসভার নয় ওয়ার্ডের নয়টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে আগেই স্থানীয় প্রশাসন চিহ্নিত করেছে। দাগনভূঞা পৌরসভার মোট ভোটারসংখ্যা ১৬ হাজার ৯৩২ জন। এর মধ্যে নারী ভোটার আট হাজার ৮১২ জন এবং পুরুষ ভোটার আট হাজার ১২০ জন। নির্বাচনে মেয়র পদে নয়জন, তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৬ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।