দাগনভূঞার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা গতকাল সোমবার শপথ গ্রহণ করেছেন।
গতকাল শপথ গ্রহণ করেন জায়লস্করের ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, সিন্দুরপুরের মো. নুর নবী, রাজাপুরের কাশেদুল হক, পূর্বচন্দ্রপুরের মাসুদ রায়হান, মাতুভূঞার আবদুল্লাহ আল মামুন ও এয়াকুবপুরের আবুল ফোরকান বুলবুল।
ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা। চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। এ সময় দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর, ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম উপস্থিত ছিলেন।
দুপুরে দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে ছয়টি ইউপির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ৭২ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান ইউএনও ফরিদা খানম।