দাগনভূঞার সালামনগরে একুশে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ভাষাশহীদ আবদুস সালামের গ্রাম সালামনগরে সপ্তাহব্যাপী অমর একুশে মেলা শুরু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় গ্রামের ‘ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’সংলগ্ন মাঠে এ মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহাম্মদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন। আলোচনা সভা শেষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন দিশারীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।দাগনভূঞা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও ভাষাশহীদ সালাম স্মৃতি ফোরামের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। মেলায় হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের ৩০টি স্টল স্থান পেয়েছে।