দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ছিলোনিয়া বাজারে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।পুলিশ, ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ছিলোনিয়া বাজারের একটি ব্যবসাকেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। এতে ওই ব্যবসাকেন্দ্রের ছয়টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে আশপাশের দোকানগুলো রক্ষা পায়।