দাগনভূঞায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামের মুসলিম তালুকদারবাড়িতে তিনটি বসতঘর ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।
গত সোমবার রাতে জায়লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পেয়ার আহম্মদ ওরফে কনু মিয়াকে প্রধান আসামি করে এ মামলা করা হয়। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক ইউনুছ কামালের করা মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে।
এদিকে এ ঘটনায় গতকাল মঙ্গলবার মো. রুবেল (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনটি পরিবারের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের সত্যতা পেয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তরা ওমরপুর গ্রামের মুসলিম তালুকদারবাড়িতে হামলা চালিয়ে তিনটি বসতঘর ভাঙচুর করে।