দাগনভূঞায় আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুর নবী গ্রামের ভূঁইয়াবাড়িতে গতকাল শনিবার অগ্নিকাণ্ডে চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, গতকাল সকালে ওই বাড়ির রসুল আমিনের ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের সফিকুর রহমান, রফিকুল ইসলাম ও হাবিব উল্যাহর বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে চারটি ঘর পুড়ে যায়।
রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, আগুনে একটি ঘরে থাকা দুই লাখ ২০ হাজার টাকা পুড়ে গেছে।