দাগনভূঞায় আগুনে পোড়া বিদ্যালয় পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত সুলতানা মেমোরিয়াল গার্লস হাইস্কুল পরিদর্শন করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাসেম মিয়া।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহূত হওয়ার কথা ছিল। ২ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা ওই বিদ্যালয় ভবনে অগ্নিসংযোগ করে।
গত মঙ্গলবার বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, সরকার ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহুর ফাইন্ডেশনের ভাইস চেয়ারম্যান বখতেয়ার ইসলাম মুন্না, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।