দাগনভূঞায় চোরাই মাইক্রোবাস উদ্ধার আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা থেকে গতকাল মঙ্গলবার একটি চোরাই মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করা হয়েছে।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, গতকাল দুপুরের দিকে তাঁরা জানতে পারেন, একটি চোরাই মাইক্রোবাস উপজেলার আজিজ ফাজিলপুর মোক্তারবাড়ী নামক স্থানে বিক্রি ও হস্তান্তরের প্রক্রিয়া চলছে।সোমবার রাতে গাড়িটি ঢাকা থেকে চুরি করে দাগনভূঞায় নিয়ে আসা হয়।পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি উদ্ধার ও চার ব্যক্তিকে আটক করে।আটক ব্যক্তিরা হলেন: তুহিন (২২), আতিক (২০), আফজল হোসেন (২৪) ও সানোয়ার হোসেন (১৯)।গাড়িটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় দাগনভূঞা থানায় মামলার প্রস্তুতি চলছে।