দাগনভূঞায় জুয়া খেলার অভিযোগে সাতজনকে আটক, অর্থদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কুসুল্লা দরবেশেরহাট বাজার থেকে শুক্রবার রাতে জুয়া খেলার সময় সাতজনকে আটক করা হয়েছে। দাগনভূঞা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন মো. ওসমান গনি (৩৫), পরেশ চন্দ্র দাস (৩২), হারুনুর রশিদ (৩৫), শিপন মিয়া (৩৫), বাচ্ছু মিয়া (৩২), নিখিল চন্দ্র ভৌমিক (৩২) ও মো. ইউছুপ (৪০)। তাঁরা বাজারের একটি ভবনের দোতলায় বসে জুয়া খেলছিলেন। গতকাল শনিবার সকালে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আরা বেগম সাতজনের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে তাঁরা মুক্তি পান।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস সাতজনকে জুয়া খেলার অভিযোগে আটক করার ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।