দাগনভূঞায় ট্যাক্সি চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা সদর থেকে যাত্রীবেশী দুর্বৃত্তরা গত শুক্রবার রাতে ফেনী যাওয়ার কথা বলে একটি সিএনজিচালিত ট্যাক্সি ভাড়া করার দুই দিন পর গতকাল রোববার বিকেলে সোনাগাজীতে চালক নিজাম উদ্দিন রুবেলের (২৪) লাশ পাওয়া গেছে। তবে ট্যাক্সির কোনো সন্ধান পাওয়া যায়নি।পুলিশ ও ট্যাক্সিমালিক সূত্র জানায়, দাগনভূঞা পৌর এলাকার শ্রীধরপুর গ্রামের আবুল কাসেমের ছেলে রুবেল (২৫) প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় তাঁর নম্বরবিহীন (অনটেস্ট) ট্যাক্সি নিয়ে উপজেলা সদরে অবস্থান করছিলেন। রাত আটটার দিকে তিন-চারজন যুবক দাগনভূঞা বাজারের পেট্রলপাম্পের সামনে থেকে রুবেলকে ফেনী যাওয়ার কথা বলে ভাড়া ঠিক করে। তার পর থেকে ট্যাক্সি ও চালক রুবেলের আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।