দাগনভূঞায় ট্রাক উল্টে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় বালুবোঝাই ট্রাক উল্টে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ফেনী-বসুরহাট সড়কের দাগনভূঞা উপজেলার মুন্সিবাড়ীর দরজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে বালুবোঝাই একটি ট্রাক দাগনভূঞা থেকে বসুরহাট যাচ্ছিল। মুন্সিবাড়ীর দরজা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খালে পড়ে যায়। এতে চালক মো. নুর নবী (৪৫) ও তাঁর সহকারী মামুনুর রশিদ (৩৫) ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।