দাগনভূঞায় ডাকাত সন্দেহে গণপিটুনি পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় গত শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী মো. জাকির হোসেন (২০) নামে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার করমল্লাপুর গ্রামের মো. জাফরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে উপজেলার করমল্লাপুর গ্রামে বসে কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় অন্য ডাকাতেরা দৌড়ে পালিয়ে গেলেও মো. জাকির হোসেন ধরা পড়ে। এলাকাবাসী তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত শাবল, গ্রিল ও তালা ভাঙার যন্ত্রপাতি এবং ছোরা উদ্ধার করে। পরে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
দাগনভূঞা থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে একজনকে পুলিশে সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেছেন।