দাগনভূঞায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় পৌরসভা ভবনসংলগ্ন একটি বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ওই বাড়ির একজন গৃহকর্মীকে (১৭) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে ডাকাতেরা দোতলা একটি ভবনের িগ্রল কেটে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে৷ পরে তারা টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়৷ এ সময় ডাকাতেরা ওই বাড়ির একজন গৃহকর্মীকে ধর্ষণ করে।
গৃহকর্তার দাবি, ডাকাতেরা আলমারি ভেঙে দুই লাখ ৭৫ হাজার টাকা এবং ৪৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ কমপক্ষে ২৪ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়৷
দাগনভূঞা থানার পুলিশ রাতেই ওই বািড় পরিদর্শন করে এবং গতকাল বৃহস্পতিবার ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার এবং গৃহকর্তার ব্যবহৃত একটি হাতঘড়ি উদ্ধার করে।