দাগনভূঞায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা পৌরসভার বদরপুর গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকা, অন্য মালামালসহ অন্তত ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার গভীর রাতে দাগনভূঞা পৌরসভার বদরপুর গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে ১৫ থেকে ১৬ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা তাঁর ঘরের লোহার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে ঘরের সবাইকে হাত-মুখ বেঁধে একটি কক্ষে আটক করে রাখে। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোন সেট, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।গৃহকর্তা বেলায়েত হোসেন দাবি করেন, ডাকাতেরা তাঁর ঘর থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার নগদ ৭৩ হাজার টাকা, কয়েকটি মুঠোফোন সেট, একটি ডিজিটাল ক্যামেরা, মূল্যবান মালামলাসহ ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।