দাগনভূঞায় ডাকাতি ১০ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দরপুর গ্রামের আবদুর রব পাটোয়ারী বাড়িতে গত বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার গভীর রাতে সেকান্দরপুর গ্রামের আবদুর রব পাটোয়ারী বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা শহীদুল্লার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে একটি কক্ষে আটকে রাখে এবং আলমারি ভেঙে নগদ এক লাখ তিন হাজার টাকা, ১৭ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। শহীদুল্লার মা পেয়ারা আফরোজ (৬৫) জানান, ডাকাতেরা তাঁকেও পিটিয়েছে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।