দাগনভূঞায় দুর্ধর্ষ ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের এনায়েত ভূঞাপাড়ায় গত সোমবার রাতে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।এলাকাবাসীর ভাষ্যমতে, এনায়েত ভূঞাপাড়ার তোফায়েল আহম্মদের বাড়িতে সোমবার রাত ১০টার দিকে ১৫-২০ জনের একটি ডাকাতদল হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকাসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়।গৃহকর্তা তোফায়েল আহম্মদ বলেন, দুর্বৃত্তরা আলমারির তালা ভেঙে ৩০ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা, দুটি ক্যামেরা, ল্যাপটপ, মুঠোফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।এয়াকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংসু কুমার দাস বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।