দাগনভূঞায় পলেস্তারা খসে পড়ে সরকারি কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় সরকারি কর্মকর্তাদের একটি আবাসিক ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাকির হোসেন আহত হয়েছেন।
আহত জাকির হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ ভবনের ছাদের পলেস্তারার বড় একটি অংশ খসে পড়ে। এতে তিনি আহত হন। অন্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মেশকাতুর রহমান বলেন, ভবনটি ১৯৮৭ সালে নির্মাণ করা হয়েছে। বর্তমানে এটির অবস্থা নাজুক। যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে।
মেশকাতুর রহমান বলেন, কর্মকর্তারা ঝুঁকি নিয়ে এ ভবনে বসবাস করছেন।
স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী মো. মোশারেফ হোসেন বলেন, তিনি ভবনটি পরিদর্শন করেছেন।
মোশারেফ হোসেন বলেন, নির্বাহী প্রকৌশলীর সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।