দাগনভূঞায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলা সদরের বেতুয়া গ্রামে গতকাল শুক্রবার সকালে পানিতে ডুবে রাকিব (৯) ও সাকিব (৫) নামের দুই সহোদর মারা গেছে। তারা ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার সকালে দাগনভূঞা পৌরসভার বেতুয়া গ্রামের শহীদুল ইসলামের দুই ছেলে রাকিব ও সাকিব পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে খালের ধারে খেলতে যায়। খেলার একপর্যায়ে শিশু দুটি খালে পড়ে যায়। আশপাশের লোকজন দুই শিশুর লাশ খালে ভাসতে দেখে তাদের উদ্ধার করেন। দুজনকে দ্রুত দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।