দাগনভূঞায় পুকুরে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে বিবি কুলসুম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় আমুভূঞার হাট মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।মাদ্রাসা ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে ভবানীপুর গ্রামের জালাল আহমঞ্চদের মেয়ে বিবি কুলসুম বাড়ির পুকুরে গোসল ও কাপড় ধোয়ার জন্য যায়। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পুকুর থেকে না ওঠায় তাকে খোঁজাখুঁজি করে পানি থেকে তুলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আমুভূঞার হাট দাখিল মাদ্রাসার বিজ্ঞানের শিক্ষক আতিকুল ইসলাম পুকুরে ডুবে বিবি কুলসুম নামের মাদ্রাসা শিক্ষার্থী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, একজন মাদ্রাসা শিক্ষার্থীর পুকুরে ডুবে মৃত্যুর কথা তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে শুনেছেন। ওই শিক্ষার্থী মৃগী রোগী ছিল।