দাগনভূঞায় পেট্রলবোমা উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম চানপুর গ্রাম থেকে বোরহান উদ্দিন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে চারটি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, গতকাল শনিবার দুপুরে দাগনভূঞা থানার পুলিশ পশ্চিম চানপুর গ্রামের বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর ঘর থেকে চারটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।