দাগনভূঞায় বাসচাপায় শিশুশিক্ষার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় গতকাল সোমবার দুপুরে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে তানজিদ আহম্মেদ (৬) নামের একটি শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। সে স্থানীয় রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের আবুল খায়েরের ছেলে এবং স্থানীয় রকুমের নেছা মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে ফেনী-নোয়াখালী সড়কের আজিজ ফাজিলপুর মোক্তারবাড়ী নামক স্থানে ওই গ্রামের আবুল খায়েরের ছেলে তানজিদ আহম্মেদ প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল। পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালক পলাতক।