দাগনভূঞায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে গতকাল রোববার দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মহিলাসহ দুজনের মৃত্যু হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার দুপুরে দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের তৈয়ব মেম্বারের বাড়ির মো. সোহেল (৩৫) তাঁর ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। হঠাৎ শর্ট সার্কিটের কারণে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাঁকে উদ্ধারে পাশের ঘরের মিলু বেগম (২৫) দ্রুত এগিয়ে যান। কিন্তু তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে বাড়ির অন্যান্য লোক অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎ সক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দাগনভূঞায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।