দাগনভূঞায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে গতকাল শুক্রবার যুবদলের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।যুবদল সূত্র জানায়, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহামঞ্চদ মোশাররফ হোসেন গতকাল দুপুরে পৌরসভার করিমপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যান। বিকেলে সেখান থেকে ফেনী ফেরার পথে দাগনভূঞা জিরো পয়েন্টে বিএনপির চেয়ারপারসনের অপর উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর সমর্থক যুবদলের কিছু নেতা-কর্মী তাঁর (মোশাররফ) গাড়ির গতিরোধ করেন। এ ছাড়া তাঁরা মোশাররফকে উদ্দেশ করে গালাগাল করেন। মোশাররফের সমর্থকেরাও পাল্টা গালাগাল করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে যুবদলের কর্মী মো. সুমন (২৩), জাকির হোসেন (২২), বেলাল হোসেন (২১), ইসমাইল হোসেন (২৩), বাবু মিয়া (২৭) আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে আবদুল আউয়ালের সমর্থক হিসেবে পরিচিত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির আহমঞ্চদ জানান, সাংসদ মোশাররফ আওয়ামী লীগ সমর্থিতদের অনুষ্ঠানে যোগ দেওয়ায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।