দাগনভূঞায় শিক্ষকের অবসর ভাতার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের অবসর ভাতার ছয় লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার করমুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম গতকাল দুপুরে সোনালী ব্যাংকের দাগনভূঞা শাখা থেকে অবসর ভাতার ছয় লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে তিনি উপজেলা সদরের জিরো পয়েন্টে যান। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দুই যুবক এসে তাঁকে ‘স্যার’ সম্বোধন করে জোর করে গাড়িতে তোলে। শিক্ষক আবুল কাশেমের নাক-মুখে রুমাল চেপে ধরে তাঁকে নিয়ে তারা নোয়াখালীর দিকে চলে যায়। নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাটের পাশে তাঁকে ফেলে দিয়ে টাকা নিয়ে চম্পট দেয় দৃর্বৃত্তরা।