দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞার মাতুভূঞা সেতু এলাকায় গতকাল দুপুরে একটি দ্রুতগামী ট্রাকের চাকা ফেটে গেলে সেটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হন৷ আহত ব্যক্তিদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজন মারা যান৷
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী মকবুল আহম্মদ (৬৫) ও জাফর উল্লা (৩০)। মকবুল আহম্মদের বািড় দাগনভূঞার কৃষ্ণরামপুরে ও জাফর উল্লার বািড় কুমিল্লার নাঙ্গলকোটে।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷