দাগনভূঞায় স্বেচ্ছাসেবক দলের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্রদল ও যুবদলের একাংশের হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভা পণ্ড হয়ে গেছে।দাগনভূঞা পৌর বিএনপির সহসভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল বিকেলে দাগনভূঞা উপজেলা সদরের কামাল আতাতুর্ক উচ্চবিদ্যালয়ের মিজান মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেল পাঁচটায় জসিম উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হয়। এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জমান, পৌর যুবদলের সভাপতি হুমায়ুন কবির, ছাত্রদলের নেতা মানিক প্রমুখ। সভা চলার একপর্যায়ে সোহেল, ডালিম, সুমন ও মাসুদের নেতৃত্বে ৩০-৩৫ জন ছাত্রদল ও যুবদলের কর্মী লাঠিসোঁটা নিয়ে সভাস্থলে হামলা এবং বেশ কিছু চেয়ার ভাঙচুর করেন।জসিম উদ্দিন এ হামলার নেপথ্য ইন্ধনদাতা হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে দায়ী করেন। অন্যদিকে আকবর হোসেন এ হামলার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।