দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার ফেনী-নোয়াখালী সড়কের তুলাতলী নামক স্থানে গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ফেনী থেকে নোয়াখালীগামী একটি মালবোঝাই পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও চারজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন ট্যাক্সিচালক দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের বোরহান উদ্দিন (২৬) ও ট্যাক্সিযাত্রী একই গ্রামের মো. শাহজাহান (৬৫)। দাগনভূঞা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।