দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে উপজেলার দক্ষিণ চানপুর গ্রামের আবদুল আউয়াল (৪৫) ও একই গ্রামের মোহাম্মদ মাসুদ (৪০) ব্যক্তিগত গাড়িতে গ্যাস নেওয়ার জন্য উপজেলা সদরে আসেন। গ্যাস ভর্তি করে বাড়ি ফেরার পথে তাঁদের বহনকারী ব্যক্তিগত গাড়িটি দাগনভূঞা-বসুরহাট সড়কের উলালমিয়ার টেক নামক স্থানে সড়কের পাশের গর্তে পড়ে যায়। এতে তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।