দাগনভূঞায় ৫২ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের করমল্লাপুর গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ ভারতীয় হুইস্কির (মদ) ৫২টি বোতল উদ্ধার করেছে। এগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের করমল্লাপুর গ্রামের আবদুস ছাত্তারের ছেলে রাশেদের ঘরে অভিযান চালান। পুলিশ ওই ঘরের একটি বস্তার মধ্য থেকে ৫২ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে।