দাঙ্গা-হাঙ্গামার দায়ে ফরিদপুরে ৮ জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দাঙ্গা-হাঙ্গামায় জড়িত থাকার দায়ে আট ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন ওই সাজা দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ভাঙ্গার বালিয়াচরা গ্রামের মো. শওকত মোল্লা, আবদুল হাই মাতুব্বর, শাহ আলী মাতুব্বর, আবুল কালাম মাতুব্বর, কিবরিয়া মাতুব্বর, কাওছার মাতুব্বর, হিটু মাতুব্বর ও রুহুল আমীন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিয়াচরা গ্রামের কাওছার মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী সাহেব আলী খানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করে।