প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাঙ্গা-হাঙ্গামার দায়ে ফরিদপুরের সালথা উপজেলার বালিয়াগট্টি গ্রামের হিরু মোল্লা (৫৫) নামের এক গ্রাম্য মোড়লকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ইউএনও বিশ্বাস রাসেল হোসেন পরিচালিত আদালত এ রায় দেন। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে বালিয়াগট্টি গ্রামে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ হিরু মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় অন্য পক্ষের মোড়ল ওদুদ মাতুব্বর পালিয়ে যান।