দাতা বটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় পৌরসভা নির্বাচনে হেরে মসজিদে দেওয়া অনুদানের টাকা ও টিউবওয়েল ফেরত নিয়েছেন এক কাউন্সিলর পদপ্রার্থী। স্থানীয় সূত্র জানায়, পৌরসভার কুখরালী এলাকার মো. আবু আব্দুল্লাহ (আবু ছাক্কার) নির্বাচনে হরিণ প্রতীক নিয়ে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ১০-১২ দিন আগে তিনি বাঁকাল সরদারপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়নের জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান দেন। একই সঙ্গে মুসল্লিদের ব্যবহারে জন্য মসজিদ কর্তৃপক্ষকে একটি টিউবওয়েলও প্রদান করেন। কিন্তু নির্বাচনের আগে টিউবওয়েলটি বসালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে উল্লেখ করে তিনি সেটি নির্বাচনের পরে বসাতে বলেন। কিন্তু গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি তৃতীয় হন। পরাজিত হওয়ার পর তিনি মসজিদের সভাপতির কাছে অনুদানের ওই ২০ হাজার টাকা ও টিউবওয়েলটি ফেরত চান। কাউন্সিলর পদপ্রার্থী আবু আব্দুল্লাহ টাকা অনুদান ও টিউবওয়েল প্রদানের কথা অস্বীকার করেছেন। মসজিদ কমিটির সভাপতি আবদুল জলিল জানান, কাউন্সিলর প্রার্থী আবু আব্দুল্লাহ ভোটের ১০-১২ দিন আগে মসজিদের উন্নয়নের জন্য তাঁর অনুদানের ২০ হাজার টাকা এবং টিউবওয়েলটি গত শুক্রবার ফেরত নিয়ে গেছেন।