দাদা-নাতিসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ চারজন নিহত হয়েছেন। দাদা-নাতি নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কাপাসিয়ার তরগাঁও এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে দেড় ঘণ্টার জন্য এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত ব্যক্তিরা হলেন কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার হোটেল ব্যবসায়ী আলী আকবর (৬২), তাঁর নাতি হৃদয় হোসেন (১৫)। থানার ওসি আহসান উল্লাহ বলেন, সকাল ১০টার দিকে কাপাসিয়ার আমরাইদ বাজার থেকে মাংস কিনে নাতি হৃদয়কে নিয়ে মোটরসাইকেলে করে কাপাসিয়া বাজারে নিজ হোটেলে যাচ্ছিলেন আলী আকবর। পথে তরগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয় লোকজন ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান।
সকালে পোশাকশ্রমিক ফাহিমা কর্মস্থলে যাওয়ার পথে ভোগড়া এলাকায় গাড়ির ধাক্কায় এবং কর্ণপুর বাজারের পাশে লেগুনার ধাক্কায় সাইকেল আরোহী ফাইজুদ্দিন মারা যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।