দাদা ম্যাচ কারখানা চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ঐতিহ্যবাহী দাদা ম্যাচ কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তত্ত্বাবধানে চালু করার দাবি জানিয়েছে দাদা ম্যাচ কারখানার শ্রমিক-কর্মচারী এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতারা। গত বৃহস্পতিবার ইউনিয়নের কার্যালয়ে দাদা ম্যাচ কারখানার শ্রমিক-কর্মচারীদের সঙ্গে জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতাদের মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।ব্যাংক ঋণের জটিলতা ও চলতি মূলধনের অভাব দেখিয়ে গত ১৮ আগস্ট দাদা ম্যাচ কারখানা বন্ধ ঘোষণা এবং কারখানার সব শ্রমিক-কর্মচারীকে অব্যাহতির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।নেতারা কারখানাটি সরকারি ব্যবস্থাপনায় দ্রুত চালুর ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন এবং ঈদুল ফিতরের আগে শ্রমিক-কর্মচারীরা যাতে ন্যায্য পাওনা পান তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সভায় শ্রমিক-কর্মচারীদের অব্যাহতির চিঠি প্রত্যাহার ও কারখানা চালু করে শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরিসহ সব পাওনা পরিশোধের দাবি জানানো হয়।দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. দিলখোশের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়া, খুলনা নগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন আলী খান প্রমুখ।