দাদা ম্যাচ কারখানা থেকে মালামাল না সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সদ্য বন্ধ হওয়া দাদা ম্যাচ কারখানা থেকে কোনো যন্ত্রাংশ বা মালামাল যাতে কেউ সরাতে না পারে, সে ব্যাপারে নির্দেশ জারি করা হয়েছে। গত শনিবার সকালে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এ নির্দেশ দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাংসদ্রনারায়ণ চন্দ্র চন্দ, মোল্যা জালাল উদ্দিন ও নজরুল ইসলাম, পুলিশ সুপার, সিভিল সার্জন প্রমুখ।