দাদা ম্যাচ ফ্যাক্টরি চালুর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ থাকা খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরি অবিলম্বে চালুর দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে। ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলখোশ মিয়ার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, জেলা বিএনপির সম্পাদক শফিকুল আলম, সিপিবি সম্পাদক এস এ রশীদ, ওয়ার্কার্স পার্টির সম্পাদক হাফিজুর রহমান ভূঁইয়া, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান প্রমুখ।