দাদা ম্যাচ ফ্যাক্টরি দ্রুত চালুর দাবি শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাদা ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে চালু করার ঘোষণা দেওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা। এই ঘোষণা যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সে জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানিয়েছেন ফ্যাক্টরির নেতারা।গতকাল রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম শাহাদত্।