দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে গতকাল বৃহস্পতিবার এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে অংশ নেন।
মিলাদ মাহফিলে শেখ লুৎফর রহমান, বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন, শেখ ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি মেজর জেনারেল হাফিজউদ্দিন মল্লিক, শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান প্রমুখ। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।