দাদার মৃত্যুবার্ষিকীর মিলাদে প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ মাহফিলে অংশ নেন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ ফজলুল করিম, শেখ হেলাল ও শেখ ফজলে নূরসহ বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা মিলাদে অংশ নেন। বাসস।