দাদার সঙ্গে মাছ ধরতে গিয়ে নাতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিল রঘুনাথপুর গ্রামে দাদার সঙ্গে মাছ ধরার সময় পানিতে ডুবে মারা গেছে নাতি। গত শুক্রবার দুপুরে গ্রামবাসী পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সুলতান হোসেনের ছেলে সৈকত (৫) তার দাদা রইচ উদ্দিনের সঙ্গে ওই দিন সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায়। দাদার অজান্তে সৈকত পুকুরের ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।