প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানীতে চলন্ত ট্রাক পাটকাঠির বেড়া ভেঙে ঢুকে পড়ায় ঘরে থাকা রাশিদা বেগম (৬০) ও তাঁর নাতনি লায়লা আক্তার (৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল আটটার দিকে রাজপাট-মুকসুদপুর সড়কের রাজপাট পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম রাজপাট গ্রামের মন্নাফ মুন্সির স্ত্রী। দুর্ঘটনায় দুটি গরুও মারা যায়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফর রহমান বলেন, ওই বসতঘরটি একদম রাস্তাসংলগ্ন।